টলিপাড়ার জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক অনুপম রায় বাবা হয়েছেন। তাঁর ও গায়িকা প্রশ্মিতা পাল-এর ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে কার্ড শেয়ার করে ভক্তদের সুখবরটি জানিয়েছেন এই দম্পতি।
অনুপম ও প্রশ্মিতার প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের ২ মার্চ ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে হয়। সন্তানসম্ভবা হওয়ার খবরটি এতদিন গোপন রেখেছিলেন তাঁরা। অবশেষে পুত্রসন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন অনুপম-প্রশ্মিতা।