দীর্ঘ বিরতির পর ফিরছে কোয়েল-পরমব্রত জুটি

Share

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে জনপ্রিয় জুটি কোয়েল মল্লিক ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর নতুন সিনেমায় তাঁদের জুটি বাঁধার খবর নিয়ে টলিউডে আলোচনা শুরু হয়েছে।

 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পরমব্রতের পরিচালনায় সিনেমাটির সম্ভাব্য নাম ‘বীর পুরুষ’। অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বও থাকছে পরমব্রতের কাঁধে। এতে কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তও অভিনয় করতে পারেন বলে জানা গেছে।

 

তবে সিনেমাটির বিষয়ে এখনো কোয়েল বা পরমব্রত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এর আগে ‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’, ‘বনি’ ও ‘যকের ধন’-এ তাঁদের জুটি দর্শকের প্রশংসা পেয়েছে।