আন্তর্জাতিকভাবে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘কারা সেভদা’ এবার বাংলা ভাষায় প্রচার হচ্ছে। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটি ২০১৭ সালে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা টেলিনোভেলার পুরস্কারও জেতে।
দীপ্ত টিভিতে গত ১৫ আগস্ট থেকে এর বাংলা ডাবিং ‘অনন্ত ভালোবাসা’ নামে প্রচার শুরু হয়েছে। শনি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দেখা যাচ্ছে সিরিজটি।
মধ্যবিত্ত পরিবারের কেমাল ও ধনী পরিবারের নিহানের প্রেমকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। পারিবারিক ও সামাজিক বাধার পাশাপাশি প্রভাবশালী ব্যবসায়ী এমিরের কারণে তাঁদের সম্পর্কে নানা টানাপোড়েন তৈরি হয়। বাংলা ডাবিংয়ে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শফিকুল ইসলাম, রুবাইয়া মতিন গীতি, মোর্শেদ সিদ্দিকী মরুসহ অনেকে।