রাজধানীতে ১৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘সকারামা’ কনসার্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ড চিরকুট।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতির ঘাটতি, নিরাপত্তা এবং রাত ৮টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড আয়োজিত কনসার্টে চিরকুটের পাশাপাশি আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার-এর পারফর্ম করার কথা ছিল। অনুষ্ঠানে আর্জেন্টাইন ফুটবল তারকা ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতির কথা থাকলেও তাঁর বাংলাদেশ সফরে কোনো পরিবর্তন আসেনি।