‘রকস্টার’ থেকে ‘ডাক্তার কাকু’, নতুন রূপে প্রসেনজিৎ

Share

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে বড় পর্দায় আসছেন। পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায় তাঁকে দেখা যাবে একজন চিকিৎসকের ভূমিকায়।

 

প্রথমে ৪ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী সিনেমাটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর। নতুন পোস্টারে চিকিৎসকের বেশে ভিন্ন লুকে দেখা গেছে প্রসেনজিৎকে। পোস্টারে অর্থের সঙ্গে জীবনের মূল্যের বৈপরীত্যও তুলে ধরা হয়েছে।

 

সিনেমাটিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রাসহ অনেকে। পরিচালক পাভেলও অভিনয় করেছেন বিশেষ একটি চরিত্রে।