পড়াশোনার পরীক্ষার কারণে প্রায় দেড় মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী মাফতুহা জান্নাত জীম। ৯ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার পরদিনই আবার শুটিংয়ে ফিরেছেন তিনি। চলতি আগস্টজুড়ে টানা কাজের ব্যস্ততায় থাকছেন এই অভিনেত্রী।
ফিরেই সেলিম রেজার ‘লুকোচুরি প্রেম’ নাটকের কাজ শেষ করেছেন জীম। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাদ সালমী নাওভী। এরপর আরও একটি নাটকের কাজ শেষ করে বর্তমানে একটি ওভিসির শুটিং করছেন। সামনে আরও নতুন নাটকের কাজ রয়েছে তাঁর।
জীম জানান, পড়াশোনার পাশাপাশি অভিনয়ে নিজেকে দক্ষ করে তুলতে নিয়মিত পরিশ্রম করছেন। ভবিষ্যতে একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি।