কলকাতার উৎসবে দেশের সিনেমার দাপট

Share

কলকাতায় আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর বসছে পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন-ইন প্রেইজ অব শ্যাডোজ’।

 

১৯টি ফিচার ছবির প্রতিযোগিতায় বাংলাদেশের দুই সিনেমা সেরা চলচ্চিত্রের বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড ও দ্বিতীয় সেরার সিলভার অ্যাওয়ার্ডের জন্য লড়বে।

 

‘জয়া আর শারমিন’-এ লকডাউনে একই বাড়িতে আটকে পড়া অভিনেত্রী ও গৃহকর্মীর সম্পর্কের মধ্য দিয়ে শ্রেণিবৈষম্য ও মানসিক টানাপোড়েন তুলে ধরা হয়েছে। অন্যদিকে ‘মানুষের বাগান’ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবন, স্বপ্ন ও সংকটের গল্প নিয়ে নির্মিত। এ সিনেমাটি এর আগে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে।

 

সব মিলিয়ে কলকাতার এই আন্তর্জাতিক উৎসব বাংলাদেশের সিনেমার জন্য হয়ে উঠছে নিজেদের গল্প ও নির্মাণশৈলী বিশ্বদর্শকের সামনে তুলে ধরার গুরুত্বপূর্ণ মঞ্চ।