নেপালে শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ভ্রমণের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার সকালে সমুদ্রতটের মনোরম পরিবেশে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। তবে ছবিগুলোর স্থান জানাননি এই নায়িকা।
ছবিতে ক্যাপ, রোদচশমা ও স্লিভলেস কালো টপসে ভিন্ন লুকে ধরা দিয়েছেন অপু। খোলামেলা চুল আর মিষ্টি হাসিতে তার স্টাইলিশ উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভাসছেন ঢালিউডের এই নায়িকা।