ব্যস্ত শিডিউলের ফাঁকে পরিবারকে সময় দিতে মেয়ে রাহা ও স্বামী রণবীর কাপুরকে নিয়ে ছুটির আমেজে সময় কাটালেন আলিয়া ভাট। সমুদ্রসৈকতে কাটানো সেই সুন্দর মুহূর্তের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।
ছবিতে রণবীর-আলিয়ার মাঝে বসে সমুদ্র উপভোগ করতে দেখা যায় ছোট রাহাকে। আরেক ছবিতে মেয়েকে জড়িয়ে বিছানায় ঘুমাতে দেখা গেছে আলিয়াকে। সাদা বিচওয়্যারে নিজের একটি মিরর সেলফিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে পুরোনো সুন্দর দিন, আদর ও ভালোবাসার কথা লিখেছেন অভিনেত্রী।
ছবিগুলো প্রকাশের পর আলিয়া-রণবীরের পারিবারিক এই ছুটির মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে। পেশাগত ব্যস্ততার পাশাপাশি পরিবারকেই এখন নিজের অন্যতম অগ্রাধিকার বলে মনে করেন আলিয়া।