ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী রবি দে আর নেই। দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এক্সটেনশনে নিজ বাসার বন্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট রাতে বাসা থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রায় তিন দিন পর তার মরদেহ পাওয়া যায়। গত তিন বছর ধরে একাই ওই বাসায় থাকতেন রবি দে।
ময়নাতদন্তের পর ১৬ আগস্ট মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো অন্তর্ঘাতের প্রমাণ পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রবি দের মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ সংগীতজীবনে স্বতন্ত্র কণ্ঠ ও সৃষ্টিশীলতার জন্য তিনি শ্রোতাদের মাঝে বিশেষ জায়গা করে নিয়েছিলেন।