আলিয়ার সঙ্গে ফিরছেন রণবীর, থাকছেন দীপিকাও?

Share

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সাফল্যের পর এর দ্বিতীয় কিস্তির প্রস্তুতি শুরু করেছেন পরিচালক অয়ন মুখার্জি। ‘ব্রহ্মাস্ত্র ২’-এ আবারও রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা যাবে বলে জানা গেছে।

 

সিনেমাটিতে রণবীরকে দেব ও শিবা—দুই চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে। অন্যদিকে ইশা চরিত্রে ফিরছেন আলিয়া। এদিকে গুরুত্বপূর্ণ অমৃতা চরিত্রে দীপিকা পাড়ুকোনকে নেওয়ার বিষয়ে তার সঙ্গে আলোচনা চলছে বলে খবর।

 

তবে দীপিকার সঙ্গে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি। সময়সূচি সমন্বয়ের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

 

সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০২৭ সালের এপ্রিল থেকে সিনেমাটির শুটিং শুরু করবেন রণবীর। প্রথম কিস্তির তুলনায় আরও বড় পরিসরে ‘অ্যাস্ট্রাভার্স’কে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।