ঢালিউডে কাজের ধরন ও প্রযুক্তিতে পরিবর্তন আসছে বলে মনে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার মতে, দেশের কারিগরি কুশলীরা অত্যন্ত মেধাবী এবং তাদের দক্ষতার ওপর ভর করেই দেশের চলচ্চিত্র এগিয়েছে।
তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে টেকনিশিয়ানদের নিজেদের দক্ষতা আরও আধুনিক করা জরুরি বলেও মনে করেন অপু। বর্তমানে নতুন প্রজন্মের টিমগুলো কাজের ক্ষেত্রে বেশি পেশাদার এবং গল্পের প্রয়োজনে কোনো আপস না করায় তাদের প্রশংসা করেছেন তিনি।
অপুর ভাষ্য, চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানে নিতে হলে শতভাগ নিবেদন, পেশাদারিত্ব ও আধুনিক চিন্তাভাবনার বিকল্প নেই। স্বদেশি টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তার কাছে বিশেষ বলে জানান এই অভিনেত্রী।