নতুন ছবি ভাইরাল, নেপালে কার সঙ্গে অপু বিশ্বাস?

Share

নেপালের পাহাড়ঘেরা মনোরম লোকেশনে নতুন সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানকার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে এক তরুণ অভিনেতার সঙ্গে দেখা যায়।

 

জানা গেছে, অপু বিশ্বাসের সঙ্গে থাকা তরুণ অভিনেতা মুর্তজা পলাশ। তারই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে ‘শিকার’ সিনেমার মাধ্যমে। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে নেপালের পোখারায়।

 

সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে আরও অভিনয় করছেন কলকাতার রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য। নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক নিয়ে উচ্ছ্বসিত অপুও। এদিকে শুটিংয়ের পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এই অভিনেত্রী।