বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর লনে দুটি সাপের দেখা মিলেছে। সোমবার রাতে কর্মীরা সাপ দেখতে পেয়ে উদ্ধারকারী দলকে খবর দেন। পরে তল্লাশি চালিয়ে প্রায় ৮ ফুট লম্বা একটি ‘ইন্ডিয়ান র্যাট স্নেক’ উদ্ধার করা হয়। সাপটি বিষধর নয়।
তবে কর্মীরা দুটি সাপ দেখেছিলেন। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দ্বিতীয়টির সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারীদের ধারণা, তল্লাশি শুরু হওয়ার পর সাপটি অন্যত্র সরে যেতে পারে। ফলে দ্বিতীয় সাপটি মান্নাতের ভেতরে আছে, নাকি বাইরে চলে গেছে—তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে শাহরুখকে শিগগিরই সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন সিনেমা ‘কিং’-এ দেখা যাবে। এতে তার সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খানসহ আরও কয়েকজন তারকা।