ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

Share

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবরিনা সাকা মীম জানিয়েছেন, তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে আট বছর আগেই। ২০১২ সালে ডা. শাহরিয়ার আহমেদ সজিবকে বিয়ে করেছিলেন তিনি। তবে দীর্ঘ সাড়ে পাঁচ বছর সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেও ২০১৮ সালের ৭ জুন বিবাহবিচ্ছেদের কাগজে স্বাক্ষর করেন মীম।

 

সংগীতশিল্পী পুতুলের পডকাস্টে মীম জানান, সংসার টিকিয়ে রাখতে দুজনেরই চেষ্টা ছিল। তবে সময়ের সঙ্গে নানা সমস্যা জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি। এ জন্য তিনি কাউকে এককভাবে দায়ী করতে চান না।

 

বিয়ের পর শ্বশুরবাড়ির আপত্তির কারণে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন মীম। ২০১২ সালের পর তাকে আর নাটকে দেখা যায়নি। বিচ্ছেদের পর গত কয়েক বছর নতুন করে সংসার পাতেননি এই অভিনেত্রী।