লম্বা হওয়ার কারণে ক্যারিয়ারের শুরুতে বাধার মুখে অমিতাভ বচ্চন

Share

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তার অতিরিক্ত উচ্চতা নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে। ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-এর এক পর্বে নিজের সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি জানান, তাকে বলা হতো—তিনি অভিনয় জানেন না এবং অনেক লম্বা হওয়ায় বাড়ি ফিরে যেতে।

 

শুধু উচ্চতা নয়, অভিনয়ের ভুল নিয়েও নিয়মিত বকুনি খেতেন অমিতাভ। এমনকি একবার শুটিংয়ে দেরি করায় পরিচালক তাকে সেট থেকে বের করে দিয়েছিলেন।

 

তবে এসব বাধা পেরিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন অমিতাভ। দীর্ঘ অভিনয়জীবনে আজ তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় অভিনেতা। আগামীতে তাকে প্রভাসের সঙ্গে ‘কালকি ২’ সিনেমায় দেখা যাবে।