স্বল্প সময়ের ক্যারিয়ারেই দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী নাজনীন নীহা। এবার ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে নতুন নাটক ‘মনের মতো মন’-এ দেখা যাবে তাকে।
ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির গল্পে ভালোবাসা, সম্পর্কের জটিলতা ও আবেগের টানাপোড়েন উঠে এসেছে। এর আগে ইয়াশ রোহানের সঙ্গে একাধিক নাটকে কাজ করে প্রশংসা পেয়েছেন নীহা।
চলতি বছর ‘যে কথা হয়নি বলা’ ও ‘মায়াপাখি’ নাটকেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় রয়েছেন নীহা। সম্প্রতি নিজেকে ‘এনগেজড’ উল্লেখ করলেও সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। বলেছেন, সময় হলে সব জানাবেন।