কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট হওয়ার কথা থাকলেও স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তির মুখে তা স্থগিত করা হয়েছে।
ইমাম-উলামারা কনসার্টে গান-বাজনাকে শরিয়তবিরোধী দাবি করে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে অনুষ্ঠান বন্ধের আবেদন জানান। তাদের আশঙ্কা, কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অসন্তোষ তৈরি হতে পারে।
আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসন কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করে অ্যাশেজ ব্যান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, প্রশাসনের কারণে অনুষ্ঠানটি স্থগিত হয়েছে। তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।