বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে নতুন খবর সামনে এসেছে। সুনীতা তার করা ডিভোর্স মামলা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা।
বুধবার বান্দ্রা ফ্যামিলি কোর্টে ছেলে যশবর্ধনকে নিয়ে দেখা যায় সুনীতাকে। আদালতের বাইরে তাকে দেখে নতুন করে নানা জল্পনা শুরু হলেও পরে গোবিন্দর ম্যানেজার জানান, বর্তমানে দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে গোবিন্দর বিরুদ্ধে ডিভোর্সের আবেদন করেছিলেন সুনীতা। প্রায় চার দশকের দাম্পত্যজীবনে নানা গুঞ্জনের পর মামলা প্রত্যাহারের খবর তাদের সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে।