আল্লু অর্জুনের নতুন সিনেমায় উইল স্মিথ?

Share

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। অ্যাটলি কুমারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় হলিউড তারকা উইল স্মিথকে খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে বলে খবর ছড়িয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, স্মিথের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। এমনকি তার শিডিউল অনুযায়ী শুটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে ‘রাকা’ টিম বা উইল স্মিথের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।

 

এদিকে সিনেমাটিতে শাহরুখ খানের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। আল্লু অর্জুনের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। আগামী বছর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।