পারিবারিক আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে

Share

বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনিতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। বুধবার মুম্বাইয়ের বান্দ্রা পারিবারিক আদালতে ছেলে যশবর্ধন ও আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির হন সুনিতা।

 

আদালত থেকে বেরিয়ে আসার সময় বিচ্ছেদের কারণ জানতে চাইলে রসিকতা করে সুনিতা বলেন, ‘জন্মদিন পালন করতে এসেছি।’ তবে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, সুনিতা অভিনেতার বিরুদ্ধে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন।

 

ম্যানেজারের দাবি, গোবিন্দ ও সুনিতার মধ্যে কোনো বিচ্ছেদ হচ্ছে না। বরং মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে তিনি ‘খুশির খবর’ হিসেবে উল্লেখ করেছেন।

 

এর আগে স্বামীর ব্যক্তিগত জীবন ও কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সুনিতার একাধিক মন্তব্যের পর তাদের দাম্পত্য নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।