বিটিএসের সদস্য কিম তাই-হিয়াং, যিনি ভি নামে পরিচিত, জানিয়েছেন তার ডান কানে শোনার ক্ষমতা কমে গেছে। বর্তমানে এ সমস্যার জন্য চিকিৎসা নিচ্ছেন তিনি।
সম্প্রতি এক লাইভস্ট্রিমে ভি জানান, দুই বছরেরও বেশি সময় ধরে সমস্যাটি ভোগাচ্ছে তাকে। বর্তমানে বাম কানের তুলনায় ডান কানে শোনার ক্ষমতা প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে। সামরিক দায়িত্ব পালনের সময় সমস্যাটি আরও বেড়েছিল বলেও জানান তিনি।
শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ভি। শারীরিক জটিলতার মধ্যেও বিটিএসের চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ চালিয়ে যাচ্ছেন এই তারকা।