হিরের আংটি ঘিরে আয়েশা খানের বাগদানের গুঞ্জন

Share

‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খানের বাগদানের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে রহস্যময় এক পুরুষের সঙ্গে দেখা গেছে তাকে। পাশাপাশি অনামিকায় হিরের আংটি থাকায় ভক্তদের মধ্যে জল্পনা তৈরি হয়েছে।

 

তবে আয়েশা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ছবিগুলো কোনো গয়না প্রতিষ্ঠানের প্রচারচিত্র বা ফটোশুটের অংশ হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ছবির ক্যাপশনে আয়েশা লিখেছেন, ‘একটা স্বপ্ন।’ তাই আপাতত তার বাগদানের বিষয়টি নিশ্চিত নয়।