দেবকে ভক্তদের প্রশ্ন, তুমি কবে বাবা হবে?

Share

‘দাদাগিরি’র সেটে শিশুকে কোলে নিয়ে আদর করতে দেখা গেছে অভিনেতা দেবকে। সেই ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের প্রশ্ন, ‘তুমি কবে বাবা হবে?’

 

বর্তমানে ‘দাদাগিরি’র নতুন সিজনের সঞ্চালনায় ব্যস্ত দেব। দীর্ঘদিন ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ে বা সংসার নিয়ে দুজনই নীরব। ২০২৪ সালে তাদের গোপন বিয়ে ও সন্তানের গুঞ্জন ছড়ালেও দেব মজা করে তা উড়িয়ে দিয়েছিলেন। এবার শিশুকে কোলে নিয়ে তার ভিডিও ঘিরে নতুন করে সেই কৌতূহলই সামনে এসেছে।