‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি ‘গোলমাল ৫’-এর শুটিং প্রায় শেষ। সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের কাজ শেষ হয়েছে, বাকি রয়েছে দুটি গানের শুটিং। এতে অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর ও শারমান যোশী অংশ নেবেন।
তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরে মুক্তির খবর ছড়ালেও নির্মাতারা তা ভিত্তিহীন বলে জানিয়েছেন। যথাসময়ে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে।