‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজনের বিশেষ পর্বে অতিথি হয়ে এসেছেন গায়িকা সুনিধি চৌহান। অনুষ্ঠানে নিজের প্রথম ক্রাশের নাম প্রকাশ করতেই অবাক হয়ে যান সঞ্চালক অমিতাভ বচ্চন।
সুনিধি জানান, অমিতাভই ছিলেন তার প্রথম ক্রাশ এবং ছোটবেলায় তিনি অমিতাভকে ‘সান্তাক্লজ’ হিসেবেও দেখেছেন। এ কথা শুনে মজা করে অমিতাভ বলেন, ‘আপনি এখন বলছেন আমার ওপর আপনার ক্রাশ ছিল, তখন তো বলেননি!’ তার কথায় লজ্জায় লাল হয়ে যান সুনিধি।
পরে অমিতাভের সিনেমার গান গেয়ে বিশেষ পর্বটিকে জমিয়ে তোলেন এই গায়িকা। সুনিধির পরিবেশনায় মুগ্ধ হন অমিতাভও।