তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ইউটিউবে নতুন মাইলফলক ছুঁয়েছে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির চ্যানেল আই টিভির ইউটিউব ভিউ ইতোমধ্যে ১ কোটি ছাড়িয়েছে। দর্শকদের প্রশংসায় সিনেমাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।
প্রবাসী শ্রমিকদের জীবন, অনিশ্চয়তা এবং মৃত্যুর পর পরিচয়হীন হয়ে পড়ার নির্মম বাস্তবতা নিয়ে নির্মিত ‘অজ্ঞাতনামা’তে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শহিদুজ্জামান সেলিম, নিপুণসহ অনেকে।
সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি বিভাগে সম্মাননা পেয়েছে। পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবসহ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে।