ফিলিপাইনে আয়োজিত অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’-এর মুকুট জিতেছেন মনোবিজ্ঞানের শিক্ষার্থী মিসবাহ আরশাদ। এর মধ্য দিয়ে আসন্ন ৭৫তম মিস ইউনিভার্সে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন তিনি।
চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে জীবনের ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে দেওয়া আত্মবিশ্বাসী উত্তর বিচারকদের মুগ্ধ করে। আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় এর আগে জাপানে ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৩’ ও পোল্যান্ডে ‘মিস সুপ্রান্যাশনাল ২০২৪’-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন মিসবাহ।
আগামীতে পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য মূল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।