অন্তর্জালে জায়েদ খানের ‘শিকারি’, নারী দর্শক বলছে ‘সো সুইট’

Share

জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। নিউইয়র্কে চিত্রায়িত ভিডিওটিতে স্পোর্টস বাইকে নতুন লুকে হাজির হয়েছেন অভিনেতা। সঙ্গে ছিলেন দেশি-বিদেশি ছয় নারী মডেল। ভিডিওটি প্রকাশের পর অনেকে জায়েদের নতুন লুক ও নির্মাণের প্রশংসা করেছেন। এক নারী দর্শকের মন্তব্য ছিল, ‘সো সুইট’। অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ অন্য তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন।