চিত্রনায়ক আরিফিন শুভ বর্তমানে ‘হ্যাপিলি সিঙ্গেল’ থাকলেও ভবিষ্যতে তার জীবনে আবার সম্পর্ক বা বিয়ে আসতে পারে বলে জানিয়েছেন। তার উপলব্ধি, মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি।
বিয়ে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা না জানিয়ে শুভ বলেন, কখন সম্পর্ক বা বিয়ে হবে, তা ওপরওয়ালাই জানেন। ‘হ্যাপিলি ম্যারিড’ পোস্ট নিয়ে তৈরি হওয়া কৌতূহলও পরে চরকির একটি সিনেমার প্রচারণা বলে জানা যায়।