সালমান শাহর জীবনী বা মৃত্যুরহস্য নয়, তাকে ঘিরে নব্বইয়ের দশকের ভক্তদের আবেগ ও উন্মাদনার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি ৪ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পাবে।
সিনেমাটিতে সেই সময়ের নস্টালজিয়ার পাশাপাশি সালমান শাহর এক অন্ধ ভক্তের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। ব্যাটারিচালিত টিভি, ভিসিআর, ভিউকার্ড ও ক্যাসেটের সেই সময়ের স্মৃতিও থাকছে গল্পে।
রাইসা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে আরিয়ান খান ও পূর্ণতার। নির্মাতার আশা, সিনেমাটি সালমান শাহর ভক্তদের পুরোনো আবেগ ও স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলবে।