দীপিকার সঙ্গে কেন ভাঙল ‘স্পিরিট’ নির্মাতার সম্পর্ক?

Share

বলিউড থেকে দক্ষিণী চলচ্চিত্র- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পিরিট’। ‘বাহুবলী’খ্যাত প্রভাস অভিনীত এই সিনেমা ঘিরে দর্শকের আগ্রহের শেষ নেই। তবে সিনেমাটিতে প্রভাসের বিপরীতে প্রথমে দীপিকা পাডুকোনকে ভাবা হলেও শেষ পর্যন্ত তিনি প্রকল্পটি থেকে সরে যান। এতদিন এ নিয়ে নানা আলোচনা থাকলেও এবার দীপিকার বাদ পড়ার কারণ নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে প্রণয় দাবি করেছেন, প্রায় দেড় বছর ধরে দীপিকার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা চলছিল। পরিচালক সন্দীপও অত্যন্ত যত্ন নিয়ে চরিত্র ও গল্পটি পরিকল্পনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পারিশ্রমিক ও শুটিংয়ের সময়সূচি নিয়ে সমঝোতা না হওয়ায় দীপিকার সঙ্গে কাজ করা সম্ভব হয়নি।