শরীর শুকিয়ে কাঠ, কটাক্ষ পিছু ছাড়ল না ইন্দ্রাণীর

Share

অসুস্থতার কারণে দীর্ঘ বিরতির পর সামাজিক মাধ্যমে ফিরেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। তবে ফিরেই ওজন কমে যাওয়া, চেহারা ও ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। ইন্দ্রাণীর দাবি, ওজন বাড়লেও সমালোচনা, কমলেও সমালোচনা—কোন দিকে যাবেন, সেটাই বুঝতে পারছেন না। নিজের ২৬ বছরের দাম্পত্য নিয়ে ছড়ানো বিচ্ছেদের গুঞ্জনও নাকচ করেছেন অভিনেত্রী। তিনি জানান, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে তিনি ভালো আছেন। ভুয়া খবর ছড়ানোয় সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন বলেও জানান ইন্দ্রাণী।