হাওরের মানুষের গল্পে রুনা খানের নতুন যাত্রা

Share

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন রুনা খান। তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় সুনামগঞ্জের হাওর এলাকায় চলছে সিনেমাটির শুটিং। হাওর অঞ্চলের মানুষের জীবন, অপেক্ষা ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি। এতে ‘নিরালা’ চরিত্রে দেখা যাবে রুনা খানকে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। এদিকে রুনা অভিনীত ‘লীলা মন্থন’, ‘বক’ ও ‘দাফন’ মুক্তির অপেক্ষায় রয়েছে।