স্লিভলেস পোশাকে স্পর্শিয়ার ছবি, নেটদুনিয়ায় তুমুল চর্চা

Share

স্লিভলেস পোশাকে রোদমাখা বিকেলের কিছু ছবি ফেসবুকে প্রকাশ করে নেটদুনিয়ায় আলোচনায় এসেছেন অর্চিতা স্পর্শিয়া। হলুদ ফুলের ছাপের পোশাকে খোলা চুলে ক্যামেরাবন্দি ছবিগুলোতে ভক্তরা তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা স্পর্শিয়া ঘোরাঘুরি ও শিল্প-সংস্কৃতির নানা অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। এদিকে তাকে দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ।