ভাষা না বুঝেও গানে মাতল শ্রোতা-দর্শক

Share

রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার নতুন গান ‘আলা বোলেলো’ প্রকাশের পরই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। গানের ভাষা ও অর্থ অনেকের অজানা হলেও সুর, ছন্দ, ভিজ্যুয়াল ও কোরিওগ্রাফিতে মেতেছেন শ্রোতা-দর্শক। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতায়োজনে গানটিতে অভিনয় করেছেন শামনা কাসিম, আর রজনীকান্তেরও দেখা মিলেছে। তবে মালয়ালম শব্দের ভুল উচ্চারণ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে। ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর মুক্তির কথা রয়েছে।