বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল সরানোর নির্দেশ দিয়েছেন। মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ থাকলেও প্রাথমিকভাবে চিহ্নিত এসব লিংক দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। মামলায় এআই-নির্মিত ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট ও জাহ্নবীর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিক শোষণের বিষয়ও উঠে আসে। তবে আদালত জানিয়েছে, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজ বেআইনি নয়; অশালীন কনটেন্ট বা অবৈধ বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাবে।