মধুবালার বায়োপিকের শুটিং শুরু, কেন্দ্রীয় চরিত্রে সারা অর্জুন

Share

কালজয়ী অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকের শুটিং অবশেষে শুরু হতে যাচ্ছে। জসমিত কে রিন পরিচালিত ও সঞ্জয়লীলা বানসালি প্রযোজিত সিনেমাটির কাজ আগামী সেপ্টেম্বরেই শুরু হওয়ার কথা রয়েছে। এতে মধুবালার চরিত্রে অভিনয় করবেন সারা অর্জুন। চরিত্রটির জন্য ইতোমধ্যে মধুবালার জীবন, আচরণ ও অভিনয়শৈলী নিয়ে গভীরভাবে গবেষণা করছেন তিনি। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এতে মধুবালার জীবনের নানা দিক তুলে ধরা হবে।