মেঘদলের ‘মুল্লুক’ গানে চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাস

Share

মেঘদলের নতুন গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে চা শ্রমিকদের শত বছরের শোষণ, বঞ্চনা ও সংগ্রামের ইতিহাস। ১৯২১ সালের ‘মুলুকে চলো’ আন্দোলন থেকে বর্তমান সময়ের মজুরি বৃদ্ধির দাবি—শ্রমিকদের দীর্ঘদিনের যন্ত্রণার গল্পই গানের মূল উপজীব্য। গানটিতে চা শ্রমিকদের লোকগান ‘পিঞ্জরাকে পুষুল ময়না’ ব্যবহার করা হয়েছে। কথা ও সুর করেছেন মেঘদলের ভোকাল শিবু কুমার শীল। ভিডিও নির্দেশনা দিয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়; এতে মেঘদলের সদস্যদের পাশাপাশি অংশ নিয়েছেন রঞ্জু তাঁতি ও রণজিৎ তাঁতি।