৬১ বছরে চেহারা বদলাতে নতুন চ্যালেঞ্জ আমিরের

Share

৬১ বছর বয়সে নতুন চরিত্রের জন্য ফের বড় ধরনের শারীরিক পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আমির খান। আশুতোষ গোয়ারিকরের ‘লালকারা’ সিনেমায় ২৫ বছর বয়সী এক ক্রীড়াবিদের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ জন্য ইতোমধ্যে ওজন কমানোর প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে এর আগেও ‘দঙ্গল’, ‘গজনী’ ও ‘পিকে’-তে চেহারায় বড় পরিবর্তন এনেছেন আমির। তবে এবার ৬১ বছর বয়সী অভিনেতাকে কীভাবে পর্দায় ২৫ বছরের যুবক হিসেবে উপস্থাপন করা হবে, তা এখনো জানা যায়নি।