প্রথমবারের মতো একসঙ্গে গান গাইলেন সহোদর সংগীতশিল্পী অটামনাল মুন ও শুভেন্দু দাস শুভ। তাদের ‘তোমাকে দেখা মানে’ গানটি ২০ আগস্ট শুভেন্দুর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটির কথা ও সুর অটামনাল মুনের, যা তিনি ২০০২ সালে তৈরি করেন। প্রায় এক যুগ আগে, ২০১৬ সালে দুই ভাই গানটির রেকর্ডিং করেছিলেন। দীর্ঘ ১০ বছর পর অবশেষে প্রকাশ পেল গানটি। মিউজিক কো-প্রডাকশন ও নাইলন গিটারে ছিলেন শুভেন্দু।