বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি অন্তঃসত্ত্বা নন। ছুটি কাটানোর সময় অতিরিক্ত পাস্তা-পিজ্জা খাওয়া ও ক্যামেরার ভুল অ্যাঙ্গেলের কারণে তাকে কিছুটা মোটা দেখাচ্ছিল। কারিনার ননদ সাবা আলি খানও সামাজিক যোগাযোগমাধ্যমে গর্ভধারণের গুঞ্জন নাকচ করে বিষয়টিকে ‘খারাপ অ্যাঙ্গেল’ বলে উল্লেখ করেছেন। এদিকে কারিনাকে মেঘনা গুলজারের ‘দায়রা’ সিনেমায় দেখা যাবে, যা ১৮ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।