হাওড়কন্যার সাজে এবার রুনা খান

Share

অভিনেত্রী রুনা খান নতুন সিনেমা ‘জলপবন’-এ হাওড় এলাকার মানুষের গল্পে অভিনয় করছেন। রাজন তালুকদার পরিচালিত সিনেমাটির শুটিং সুনামগঞ্জের হাওড় এলাকায় শুরু হয়েছে এবং পুরো আগস্টজুড়ে চলবে। সিনেমায় রুনার চরিত্রের নাম নিরালা। অপেক্ষার গল্পকে কেন্দ্র করে নির্মিত ছবিটিতে হাওড়ের মানুষের জীবনযাপন উঠে আসবে। রুনা ছাড়াও এতে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হকসহ স্থানীয় শিল্পীরা। নির্মাতা রাজন তালুকদারের এটি প্রথম সিনেমা।