ভয়াবহ দূর্ঘটনার শিকার অভিনেতা অর্জুন বিজলানি

Share

শুটিং শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন ভারতীয় টেলিভিশন অভিনেতা অর্জুন বিজলানি। দুর্ঘটনায় তাঁর গাড়ি দুমড়েমুচড়ে গেলেও বড় কোনো আঘাত পাননি তিনি। সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় নিজেই ভক্তদের নিরাপদ থাকার কথা জানিয়েছেন। ‘নাগিন’ ধারাবাহিকে ঋত্বিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া অর্জুন বর্তমানে ‘চুম্বক’ সিরিজের প্রচারণায় ব্যস্ত।