সালমান শাহকে ঘিরে নব্বইয়ের দশকের ভক্তদের উন্মাদনা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘লাভ ৯৬’। ইভান মল্লিক পরিচালিত সিনেমাটি আগামী ৪ সেপ্টেম্বর মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কাটছাঁটে ছাড়পত্র পেয়েছে ছবিটি। নব্বইয়ের দশকের নস্টালজিয়া ও সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর এক অন্ধ ভক্তের আবেগকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিন প্রযোজিত এ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে আরিয়ন খান ও পূর্ণতার। এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফসহ অনেকে।