এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়

Share

দুই দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। তার মতে, অযৌক্তিক আপত্তির কারণে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। ন্যান্‌সি বলেন, সংস্কৃতি দেশের প্রধান পরিচয়। কোনো গোষ্ঠীর অপছন্দের কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে না। অনুষ্ঠান নিয়ে আপত্তি থাকলে প্রশাসনের উচিত কারণ যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা, বাতিল করে দেওয়া নয়। তিনি এ বিষয়ে তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।