সামিয়া অথৈ অভিনীত নতুন নাটক ‘ছায়া হয়ে থেকো’ সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে। রহিম সুমানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে ভালোবাসা, আত্মোপলব্ধি, পারিবারিক অহংকার, সামাজিক শ্রেণিবিভাজন ও ত্যাগের গল্প উঠে এসেছে। এতে প্রথমবার সোহেল মণ্ডলের সঙ্গে জুটি বেঁধেছেন সামিয়া। ত্রিভুজ প্রেমের গল্পে রিয়াজ, মায়া ও দীপ্তর সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে নানা আবেগ ও দ্বন্দ্ব। প্রচারের পর নাটকটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান সামিয়া।