তিন বছরেও কেন এলো না ‘কাইজার টু’, জানালেন নির্মাতা-হইচই

Share

তিন বছর আগে ঘোষণা দিয়েও ‘কাইজার টু’ নির্মাণ হয়নি। নির্মাতা তানিম নূর জানিয়েছেন, সিরিজটির মেধাস্বত্ব তার কাছে না থাকায় তিনি আর এটি নির্মাণ করতে পারছেন না। তবে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানিয়েছেন, চুক্তি অনুযায়ী আইপি হইচইয়ের কাছেই রয়েছে এবং সিক্যুয়েল না হওয়ার কারণ মূলত বাজেট ও চিত্রনাট্যের দৈর্ঘ্য। হইচই ৭-৮ পর্বের সিরিজ চাইলেও চিত্রনাট্য ১৩-১৪ পর্বে চলে যাওয়ায় বাজেট প্রায় ৮০-৯০ লাখ টাকা বেড়ে যায়। বাণিজ্যিক দিক বিবেচনায় শেষ পর্যন্ত ‘কাইজার টু’ নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসে প্ল্যাটফর্মটি। পরে সিনেমা হিসেবে করার পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।