‘ডন ৩’ বিতর্কে এবার আদালতের পথে রণবীর

Share

‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানো নিয়ে প্রযোজক ফারহান আখতারের সঙ্গে রণবীর সিংয়ের বিরোধ এবার আদালতে গড়াতে পারে। ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি নাকচ করে ইম্পার মধ্যস্থতাও মানতে রাজি নন অভিনেতা। তার আইনি দলের দাবি, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে শুধু এমওইউ হয়েছিল, চূড়ান্ত চুক্তি নয়। দুই পক্ষের সমঝোতা না হলে আদালতেই বিরোধের নিষ্পত্তি চান রণবীর।