বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতা ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তার দাবি, বয়স বা পরিচয়ের কারণে কাউকে শ্রদ্ধা বা বিশ্বাস না করে চরিত্র দিয়েই মানুষকে বিচার করা উচিত। এক ভিডিও বার্তায় তনুশ্রী অভিযোগ করেন, ইন্ডাস্ট্রির কিছু প্রবীণ ব্যক্তি তরুণদের প্রতি ঈর্ষান্বিত এবং তাদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে নানা কৌশল অবলম্বন করেন। নিজের ক্যারিয়ারের শুরুর দিকেও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে জানান তিনি। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা অভিনেতার নাম উল্লেখ করেননি তনুশ্রী। তিনি বলেন, প্রকৃত বড় তারকা নির্ধারণে বয়স নয়, কাজ ও সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।